104. আল হুমাযাহ - কোরআন
- 1. প্রত্যেক পশ্চাতে ও সম্মুখে পরনিন্দাকারীর দুর্ভোগ,
- 2. যে অর্থ সঞ্চিত করে ও গণনা করে
- 3. সে মনে করে যে, তার অর্থ চিরকাল তার সাথে থাকবে!
- 4. কখনও না, সে অবশ্যই নিক্ষিপ্ত হবে পিষ্টকারীর মধ্যে।
- 5. আপনি কি জানেন, পিষ্টকারী কি?
- 6. এটা আল্লাহর প্রজ্জ্বলিত অগ্নি,
- 7. যা হৃদয় পর্যন্ত পৌছবে।
- 8. এতে তাদেরকে বেঁধে দেয়া হবে,
- 9. লম্বা লম্বা খুঁটিতে।