113. আল ফালাক্ব - কোরআন
- 1. বলুন, আমি আশ্রয় গ্রহণ করছি প্রভাতের পালনকর্তার,
- 2. তিনি যা সৃষ্টি করেছেন, তার অনিষ্ট থেকে,
- 3. অন্ধকার রাত্রির অনিষ্ট থেকে, যখন তা সমাগত হয়,
- 4. গ্রন্থিতে ফুঁৎকার দিয়ে জাদুকারিনীদের অনিষ্ট থেকে
- 5. এবং হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে।