94. আল সারাহ - কোরআন
- 1. আমি কি আপনার বক্ষ উম্মুক্ত করে দেইনি?
- 2. আমি লাঘব করেছি আপনার বোঝা,
- 3. যা ছিল আপনার জন্যে অতিশয় দুঃসহ।
- 4. আমি আপনার আলোচনাকে সমুচ্চ করেছি।
- 5. নিশ্চয় কষ্টের সাথে স্বস্তি রয়েছে।
- 6. নিশ্চয় কষ্টের সাথে স্বস্তি রয়েছে।
- 7. অতএব, যখন অবসর পান পরিশ্রম করুন।
- 8. এবং আপনার পালনকর্তার প্রতি মনোনিবেশ করুন।