96. আল আলাক - কোরআন
- 1. পাঠ করুন আপনার পালনকর্তার নামে যিনি সৃষ্টি করেছেন
- 2. সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্ত থেকে।
- 3. পাঠ করুন, আপনার পালনকর্তা মহা দয়ালু,
- 4. যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন,
- 5. শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানত না।
- 6. সত্যি সত্যি মানুষ সীমালংঘন করে,
- 7. এ কারণে যে, সে নিজেকে অভাবমুক্ত মনে করে।
- 8. নিশ্চয় আপনার পালনকর্তার দিকেই প্রত্যাবর্তন হবে।
- 9. আপনি কি তাকে দেখেছেন, যে নিষেধ করে
- 10. এক বান্দাকে যখন সে নামায পড়ে?
- 11. আপনি কি দেখেছেন যদি সে সৎপথে থাকে।
- 12. অথবা খোদাভীতি শিক্ষা দেয়।
- 13. আপনি কি দেখেছেন, যদি সে মিথ্যারোপ করে ও মুখ ফিরিয়ে নেয়।
- 14. সে কি জানে না যে, আল্লাহ দেখেন?
- 15. কখনই নয়, যদি সে বিরত না হয়, তবে আমি মস্তকের সামনের কেশগুচ্ছ ধরে হেঁচড়াবই-
- 16. মিথ্যাচারী, পাপীর কেশগুচ্ছ।
- 17. অতএব, সে তার সভাসদদেরকে আহবান করুক।
- 18. আমিও আহবান করব জাহান্নামের প্রহরীদেরকে
- 19. কখনই নয়, আপনি তার আনুগত্য করবেন না। আপনি সেজদা করুন ও আমার নৈকট্য অর্জন করুন।