102. আল তাকাসূর - কোরআন
- 1. প্রাচুর্যের লালসা তোমাদেরকে গাফেল রাখে,
- 2. এমনকি, তোমরা কবরস্থানে পৌছে যাও।
- 3. এটা কখনও উচিত নয়। তোমরা সত্ত্বরই জেনে নেবে।
- 4. অতঃপর এটা কখনও উচিত নয়। তোমরা সত্ত্বরই জেনে নেবে।
- 5. কখনই নয়; যদি তোমরা নিশ্চিত জানতে।
- 6. তোমরা অবশ্যই জাহান্নাম দেখবে,
- 7. অতঃপর তোমরা তা অবশ্যই দেখবে দিব্য প্রত্যয়ে,
- 8. এরপর অবশ্যই সেদিন তোমরা নেয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত হবে।