109. আল কাফিরুন - কোরআন
- 1. বলুন, হে কাফেরকূল,
- 2. আমি এবাদত করিনা, তোমরা যার এবাদত কর।
- 3. এবং তোমরাও এবাদতকারী নও, যার এবাদত আমি করি
- 4. এবং আমি এবাদতকারী নই, যার এবাদত তোমরা কর।
- 5. তোমরা এবাদতকারী নও, যার এবাদত আমি করি।
- 6. তোমাদের কর্ম ও কর্মফল তোমাদের জন্যে এবং আমার কর্ম ও কর্মফল আমার জন্যে।