82. আল ইনফিতার - কোরআন
- 1. যখন আকাশ বিদীর্ণ হবে,
- 2. যখন নক্ষত্রসমূহ ঝরে পড়বে,
- 3. যখন সমুদ্রকে উত্তাল করে তোলা হবে,
- 4. এবং যখন কবরসমূহ উম্মোচিত হবে,
- 5. তখন প্রত্যেকে জেনে নিবে সে কি অগ্রে প্রেরণ করেছে এবং কি পশ্চাতে ছেড়ে এসেছে।
- 6. হে মানুষ, কিসে তোমাকে তোমার মহামহিম পালনকর্তা সম্পর্কে বিভ্রান্ত করল?
- 7. যিনি তোমাকে সৃষ্টি করেছেন, অতঃপর তোমাকে সুবিন্যস্ত করেছেন এবং সুষম করেছেন।
- 8. যিনি তোমাকে তাঁর ইচ্ছামত আকৃতিতে গঠন করেছেন।
- 9. কখনও বিভ্রান্ত হয়ো না; বরং তোমরা দান-প্রতিদানকে মিথ্যা মনে কর।
- 10. অবশ্যই তোমাদের উপর তত্ত্বাবধায়ক নিযুক্ত আছে।
- 11. সম্মানিত আমল লেখকবৃন্দ।
- 12. তারা জানে যা তোমরা কর।
- 13. সৎকর্মশীলগণ থাকবে জান্নাতে।
- 14. এবং দুষ্কর্মীরা থাকবে জাহান্নামে;
- 15. তারা বিচার দিবসে তথায় প্রবেশ করবে।
- 16. তারা সেখান থেকে পৃথক হবে না।
- 17. আপনি জানেন, বিচার দিবস কি?
- 18. অতঃপর আপনি জানেন, বিচার দিবস কি?
- 19. যেদিন কেউ কারও কোন উপকার করতে পারবে না এবং সেদিন সব কতৃꦣ2468;্ব হবে আল্লাহর।