105. আল ফীল - কোরআন
- 1. আপনি কি দেখেননি আপনার পালনকর্তা হস্তীবাহিনীর সাথে কিরূপ ব্যবহার করেছেন?
- 2. তিনি কি তাদের চক্রান্ত নস্যাৎ করে দেননি?
- 3. তিনি তাদের উপর প্রেরণ করেছেন ঝাঁকে ঝাঁকে পাখী,
- 4. যারা তাদের উপর পাথরের কংকর নিক্ষেপ করছিল।
- 5. অতঃপর তিনি তাদেরকে ভক্ষিত তৃণসদৃশ করে দেন।