1. আল ফাতিহা - কোরআন
- 1. শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
- 2. যাবতীয় প্রশংসা আল্লাহ তাআলার যিনি সকল সৃষ্টি জগতের পালনকর্তা।
- 3. যিনি নিতান্ত মেহেরবান ও দয়ালু।
- 4. যিনি বিচার দিনের মালিক।
- 5. আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং শুধুমাত্র তোমারই সাহায্য প্রার্থনা করি।
- 6. আমাদেরকে সরল পথ দেখাও,
- 7. সে সমস্ত লোকের পথ, যাদেরকে তুমি নেয়ামত দান করেছ। তাদের পথ নয়, যাদের প্রতি তোমার গজব নাযিল হয়েছে এবং যারা পথভ্রষ্ট হয়েছে।