92. আল লায়ীল - কোরআন
- 1. শপথ রাত্রির, যখন সে আচ্ছন্ন করে,
- 2. শপথ দিনের, যখন সে আলোকিত হয়
- 3. এবং তাঁর, যিনি নর ও নারী সৃষ্টি করেছেন,
- 4. নিশ্চয় তোমাদের কর্ম প্রচেষ্টা বিভিন্ন ধরনের।
- 5. অতএব, যে দান করে এবং খোদাভীরু হয়,
- 6. এবং উত্তম বিষয়কে সত্য মনে করে,
- 7. আমি তাকে সুখের বিষয়ের জন্যে সহজ পথ দান করব।
- 8. আর যে কৃপণতা করে ও বেপরওয়া হয়
- 9. এবং উত্তম বিষয়কে মিথ্যা মনে করে,
- 10. আমি তাকে কষ্টের বিষয়ের জন্যে সহজ পথ দান করব।
- 11. যখন সে অধঃপতিত হবে, তখন তার সম্পদ তার কোনই কাজে আসবে না।
- 12. আমার দায়িত্ব পথ প্রদর্শন করা।
- 13. আর আমি মালিক ইহকালের ও পরকালের।
- 14. অতএব, আমি তোমাদেরকে প্রজ্বলিত অগ্নি সম্পর্কে সতর্ক করে দিয়েছি।
- 15. এতে নিতান্ত হতভাগ্য ব্যক্তিই প্রবেশ করবে,
- 16. যে মিথ্যারোপ করে ও মুখ ফিরিয়ে নেয়।
- 17. এ থেকে দূরে রাখা হবে খোদাভীরু ব্যক্তিকে,
- 18. যে আত্নশুদ্ধির জন্যে তার ধন-সম্পদ দান করে।
- 19. এবং তার উপর কারও কোন প্রতিদানযোগ্য অনুগ্রহ থাকে না।
- 20. তার মহান পালনকর্তার সন্তুষ্টি অন্বেষণ ব্যতীত।
- 21. সে সত্বরই সন্তুষ্টি লাভ করবে।