107. আল মাউন - কোরআন
- 1. আপনি কি দেখেছেন তাকে, যে বিচারদিবসকে মিথ্যা বলে?
- 2. সে সেই ব্যক্তি, যে এতীমকে গলা ধাক্কা দেয়
- 3. এবং মিসকীনকে অন্ন দিতে উৎসাহিত করে না।
- 4. অতএব দুর্ভোগ সেসব নামাযীর,
- 5. যারা তাদের নামায সম্বন্ধে বে-খবর;
- 6. যারা তা লোক-দেখানোর জন্য করে
- 7. এবং নিত্য ব্যবহার্য্য বস্তু অন্যকে দেয় না।