97. আল কদর - কোরআন
- 1. আমি একে নাযিল করেছি শবে-কদরে।
- 2. শবে-কদর সমন্ধে আপনি কি জানেন?
- 3. শবে-কদর হল এক হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ।
- 4. এতে প্রত্যেক কাজের জন্যে ফেরেশতাগণ ও রূহ অবতীর্ণ হয় তাদের পালনকর্তার নির্দেশক্রমে।
- 5. এটা নিরাপত্তা, যা ফজরের উদয় পর্যন্ত অব্যাহত থাকে।