101. আল কারেয়া - কোরআন
- 1. করাঘাতকারী,
- 2. করাঘাতকারী কি?
- 3. করাঘাতকারী সম্পর্কে আপনি কি জানেন ?
- 4. যেদিন মানুষ হবে বিক্ষিপ্ত পতংগের মত
- 5. এবং পর্বতমালা হবে ধুনিত রঙ্গীন পশমের মত।
- 6. অতএব যার পাল্লা ভারী হবে,
- 7. সে সুখীজীবন যাপন করবে।
- 8. আর যার পাল্লা হালকা হবে,
- 9. তার ঠিকানা হবে হাবিয়া।
- 10. আপনি জানেন তা কি?
- 11. প্রজ্জ্বলিত অগ্নি!