95. আল ত্বীন - কোরআন
- 1. শপথ আঞ্জীর (ডুমুর) ও যয়তুনের,
- 2. এবং সিনাই প্রান্তরস্থ তূর পর্বতের,
- 3. এবং এই নিরাপদ নগরীর।
- 4. আমি সৃষ্টি করেছি মানুষকে সুন্দরতর অবয়বে।
- 5. অতঃপর তাকে ফিরিয়ে দিয়েছি নীচ থেকে নীচে।
- 6. কিন্তু যারা বিশ্বাস স্থাপন করেছে ও সৎকর্ম করেছে, তাদের জন্যে রয়েছে অশেষ পুরস্কার।
- 7. অতঃপর কেন তুমি অবিশ্বাস করছ কেয়ামতকে?
- 8. আল্লাহ কি বিচারকদের মধ্যে শ্রেষ্টতম বিচারক নন?