99. আল যালযালাহ - কোরআন
- 1. যখন পৃথিবী তার কম্পনে প্রকম্পিত হবে,
- 2. যখন সে তার বোঝা বের করে দেবে।
- 3. এবং মানুষ বলবে, এর কি হল ?
- 4. সেদিন সে তার বৃত্তান্ত বর্ণনা করবে,
- 5. কারণ, আপনার পালনকর্তা তাকে আদেশ করবেন।
- 6. সেদিন মানুষ বিভিন্ন দলে প্রকাশ পাবে, যাতে তাদেরকে তাদের কৃতকর্ম দেখানো হয়।
- 7. অতঃপর কেউ অণু পরিমাণ সৎকর্ম করলে তা দেখতে পাবে
- 8. এবং কেউ অণু পরিমাণ অসৎকর্ম করলে তাও দেখতে পাবে।